বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জন্য উপহারের ৫শ’ কেজি আম পাঠালো বাংলাদেশ কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নির্বাচনী পরবর্তী সহিংসতায় : পাবনার আটঘরিয়ায় আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর ; কুপিয়ে আহত ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিনিধি:: নির্বাচনী পরবর্তী সহিংসতায় পাবনার আটঘরিয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এসময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্র ও ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সোমবার (০৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, জিয়া (৩৫), বুলবুল ফকির (৪০), রনি (২৬), জাহিদ (৩০), ভোলা (২২)। এদের মধ্যে গুরুতর অবস্থায় জিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম ও তার সমর্থকদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে রাত সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে ইশারত উচ্চ বিদ্যালয় পাশে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা অবস্থায় প্রতিপক্ষ চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মো: সাইফুল ইসলাম কামাল সমর্থক জুয়েল, শাহাআলম ও প্রিন্স বাহিনী অতর্কিত কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পাঁচজনকে আহত করে। পরে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র, টেলিভিশন, বঙ্গবন্ধুর ছবি ও তিনটি
মোটরসাইকেল ভাংচুর করে।
এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের মুঠোফোনে বারবার ফোন করে তাকে পাওয়া যায়নি। এদিকে আজ সকালে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনার সাথে যারাই জড়িত থ্কাুন না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এলাকা শান্ত রয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews