1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই-খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খুলনায় পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় পবিত্র ইদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে স্থানীয় কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্তুতিসভা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনায় ইদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসায় অবস্থিত মডেল মসজিদে সকাল সাড়ে সাতটায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। ইদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ইদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে খুলনা জেলা ও মহানগর এলাকায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পশুরহাট স্থাপন করা যাবে না। জেলার পশুরহাটগুলোয় প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের নেতৃত্বে মেডিকেল টিম কাজ করবে। ইদে আইনশৃঙ্খলা রক্ষার্থে মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। জাল টাকার বিস্তাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট