বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

পাইকগাছার ওয়াপদার বেড়িবাঁধ উপচে পোল্ডারের ভিতরে লবণ পানি প্রবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় ঘূর্ণিঝড় রেমাল এর পর আবারো অসংখ্য চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া নদীর অতিরিক্ত লবণ পানি ওয়াপদার বেড়িবাঁধ উপচে পোল্ডারের ভিতরে প্রবেশ করেছে। শিববাটী আবাসনের বাসিন্দা মিনারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় রেমাল এর সময় আবাসনের আশেপাশের সব চিংড়ি ঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে পূর্ণিমার প্রভাবে এলাকার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের অতিরিক্ত পানিতে শিববাটী এলাকার ২০/৩০ টি চিংড়ি ঘের পুনরায় প্লাবিত হয়। এছাড়া নদীর অতিরিক্ত লবণ পানি আবাসন সংলগ্ন ওয়াপদার বেড়িবাঁধ উপচে পোল্ডারের ভিতরে প্রবেশ করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews