বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ঘোড়া প্রতীক নিয়ে আ’লীগনেতা আলহাজ্ব মোতাহার হোসেন শিমু ৩৩,৭৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নিয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল পেয়েছেন ৩৩,০৫৪ ভোট। অপরদিকে ২৫০০৫ভোট পেয়ে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে টিয়া পাখি প্রতীক নিয়ে তুহিন রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে জোবাইরুল হক পেয়েছে ২৩,৭৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ৩০,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রুনা লায়লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭,০৮৩ ভোট। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন প্রকার গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১,৫৯,৬৫৮ জন ভোটারের মধ্যে ৮১,৩০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিলো লক্ষনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews