1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা প্রশাসনের সহযোগিতা এবং বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিববাড়ি বিসিক চত্বরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী আজ (বুধবার) বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

খুলনা বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। স্বাগত বক্তৃতা করেন বিসিকের আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিসিক মুলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎসাহিত করা হচ্ছে। নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হচ্ছে। অনেক এনজিও বিভিন্ন প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে থাকে। সেক্ষেত্রে বিসিকের সাথে সংশ্লিষ্ট নারী উদ্যেক্তাদের তৈরি প্রোডাক্ট শুধু দেশে নয়, বিদেশেও যাতে রপ্তানি করতে পরে তার জন্য বিসিক কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অতিথিরা স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। মেলায় ৩৭ টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি বড়-ছোটদের পোশাক, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট