বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

খুলনা সার্কিট হাউজ মাঠে ইদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (শনিবার) সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ইদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ১৭ জুন সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে প্রতি বছর দুইটি ইদের নামাজ খুলনার মানুষ আগ্রহের সাথে আদায় করে থাকেন। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ৩১টি ওয়ার্ডে জনবল প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, কেসিসির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews