বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

খুলনায় স্মার্ট অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র খুলনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে সরকারি কর্মকর্তাদের জন্য ‘স্মার্ট অফিস ম্যানেজমেন্ট ইউজিং স্মার্ট টুলস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার বিসিসি খুলনা কার্যালয়ের প্রশিক্ষণল্যাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন বিসিসি’র সিনিয়র সিস্টেম এনালিস্ট ও ইনচার্জ (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) মোঃ গোলাম রববানী।
প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ নিলে দক্ষতা বাড়ে, কাজে গতি আসে। প্রযুুক্তির স্মার্ট টুলসগুলো আয়ত্ত করতে পারলে কর্মকর্তাদের কাজ আরও সহজ হবে ও কাজে দক্ষতা আসবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করে থাকে। নাগরিকদের স্মার্ট সার্ভিস প্রদানের ক্ষেত্রে প্রযুুক্তিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। প্রযুক্তিকে আপন করে নিতে হবে। দাপ্তরিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
বিসিসি’র খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. রামেশ^র দেবনাথ। দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনার ২৪টি সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews