1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

নির্বাচন বর্জন বিবৃতিতে কেইউজে’র এডহক কমিটির বিষ্ময় প্রকাশ : ২৯ জুন ভোটে অংশগ্রহণে আহবান

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি :: ২৯ জুন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নির্বাচন বর্জন সংক্রান্ত একটি সংবাদ পড়ে বিষ্ময় প্রকাশ করেছেন সংগঠনের এডহক কমিটির নেতৃবৃন্দ। সংবাদে বলা হয়েছে “অনিয়মতান্ত্রিক ভাবে গঠিত নির্বাচন কমিটির চেয়ারম্যান মুন্সি মো. মাহবুব আলম সোহাগ ঘোষিত খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর ২৯ জুনের নির্বাচন বৈধ নয়।” নেতৃবৃন্দ বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রের প্রত্যেকটি ধারা উপধারা মেনেই প্রকাশ্যে এডহক কমিটি গঠিত হয়েছে। আর ওই বৈধ এডহক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তেই বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি প্রত্যেকটি কর্মকান্ডই গঠনতন্ত্র অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। যে কারনেই এই নির্বাচন পরিচালনা কমিটির থেকে আনোয়ারুল ইসলাম কাজল, বিমল সাহা, দিলীপ বর্মণ পরিষদ প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা আজ নির্বাচন বর্জন করছেন। অথচ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা কোন মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। এখন নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নানা অজুহাত দেখিয়ে নির্বাচন কমিশনের উপর মিথ্যা দোষারোপ করছে বর্জনকারীরা। অথচ বর্জনকারীরা রাতের আধারে অবৈধ পন্থায় নিজেরা কমিটি গঠন করে রাতারাতি নেতা বনে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যিনি ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন সেটি আদালতে মামলা এবং বিএফইউজে’র সুনির্দিষ্ট নির্দেশনার থাকায় কোন অবস্থাতেই আমলে নিতে পারে না নির্বাচন কমিশন। সঙ্গত কারণেই নির্বাচন কমিশন আপত্তি আমলে নেয় নি। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য রক্ষায় বর্তমান এডহক কমিটি শক্ত হাতে কাজ করবে। সাধারণ সদস্যদের বাধা দেয়ার এখতিয়ার কারোর নেই। এটি সাধারণ সদস্যদের হুমকি দেয়ার সামিল। নেতৃবৃন্দ হুমকি থেকে বিরত থেকে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহবান জানান। একই সাথে ২৯ জুন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোট প্রদানের জন্য সম্মানিত সকল ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন, এডহক কমিটির আহবায়ক এস এম জাহিদ হোসেন, সদস্য এস এম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহআলম, এনামুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট