শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। যেখানে আমেরিকাকে গুঁড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রিজটাউনের কিংসটন ওভালে আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়া বিধ্বংসী ব্যাটিং করে ৯.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করেছে ইংলিশরা।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জস বাটলার ও ফিল সল্ট। এ দুজনের ব্যাটেই উড়ে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

আমেরিকান বোলারদের তুলোধুনো করে এ জুটিতে ভর করে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাটলার ৮৩ ও সল্ট ২৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আন্দ্রেস গাউস ও স্টিভেন টেইলর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews