শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর ব্যবস্থাপনায় সেমিনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির সব সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সহযোগী সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা এবং মেরিটাইম সংস্থার সদস্যরা অংশ নেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো— ‘সামুদ্রিক কার্যক্রমে নিরাপত্তা, দক্ষতা ও টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব’, যা একটি সমৃদ্ধ সামুদ্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে হাইড্রোগ্রাফির উল্লেখযোগ্য ভূমিকাকে নির্দেশ করে। প্রকৃতপক্ষে, সমুদ্রে দেশি-বিদেশি জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ ও কার্যকরী ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।

সেমিনারে সামুদ্রিক নবায়নযোগ্য শক্তি বৃদ্ধিতে হাইড্রোগ্রাফিক এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যের প্রয়োগ, সামুদ্রিক কর্মকাণ্ডের সুরক্ষা ও স্থায়িত্ব বৃদ্ধিতে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ কৌশল অবলম্বন এবং স্মার্ট বাংলাদেশের জন্য হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্তের মাধ্যমে সম্ভাবনাময় সুনীল অর্থনীতির দুয়ার উন্মোচন ইত্যাদি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সেমিনারে বক্তারা হাইড্রোগ্রাফি সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তি এবং তথ্য-উপাত্তের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে সমুদ্র সম্পদের নিরাপদ, টেকসই ও কার্যকরী ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র বিজ্ঞানী, সমুদ্র ব্যবহারকারী সংস্থা ও দেশসমূহের মাঝে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভবপর হবে।

উল্লেখ্য, হাইড্রোগ্রাফি সংক্রান্ত কার্যক্রমে বাংলাদেশের একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বাংলাদেশ ২০০১ সালের ২০ জুলাই আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৭০তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ২০০৫ সাল হতে এ দিবসটি গুরুত্বের সাথে পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews