বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ক্রয়কারী বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার বুধবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ক্ষুদ্র শিল্পকে মাঝারি থেকে বৃহৎ পর্যায়ে নিয়ে আসতে হবে। যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ অর্থনীতিতে তত উন্নত। দেশীয়পণ্য ব্যবহার করার প্রতি সবাইকে উৎসাহিত করতে হবে। মানসম্মত দেশীয়পণ্য উৎপাদন করা প্রয়োজন। তাহলে বিদেশিপণ্যর প্রতি আগ্রহ হারাবে গ্রাহকরা। সরকার সকল উদ্যোক্তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিসিকের মাধ্যমে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে যার যার স্থান থেকে কাজ করার জন্য চেয়ারম্যান সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার ও বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান। খুলনা জেলা বিসিকের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের সাবেক দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (অব:) প্রকৌশলী মোঃ হায়দার আলী। অনুষ্ঠানে দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, খুলনা পল্লীবিদ্যুতের এজিএম মোঃ আতাউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিক, প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। ঢাকা বিসিক দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় খুলনা জেলা বিসিক এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews