শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরভিত্তিক গৃহস্থালী পর্যায়ে কঠিন বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশল প্রণয়ন ও কার্যক্রম পরিকল্পনা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। তিনি বলেন, গ্রিণ ও ক্লিন এবং স্মার্ট নগরী গড়তে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শহর পরিচ্ছন্ন থাকলে নতুন প্রজন্ম সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা নগরীর পানি নিষ্কাশনের জন্য আটশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এসকল প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা শহর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিণত হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য মেয়র নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পি.ইঞ্জ, কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাজেদা খাতুন ও কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন চীফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এর টিম লিডার মোঃ আবুল কাসেম।
কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, কেসিসির কর্মকর্তা ও সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। কণিকা কনসাল্টিং সার্ভিসেস লিঃ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews