বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দাকোপ প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন উপজেলার সাহেবের আবাদ এলাকার মৃত কৃষ্ণ চন্দ্র গাইনের ছেলে ভূক্তভোগী শিক্ষক দেবপ্রসাদ গাইন। লিখিত বক্তৃতায় তিনি বলেন প্রতিবেশি মৃত অনিরুদ্ধ গাইনের ছেলে সৌমিন্দ্র গাইন গত ২ জুলাই আমাকে জড়িয়ে অসত্য বানোয়াট ভিত্তিহীন অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে তার প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হলো সাহেবের আবাদ মৌজায় ৩৪৪ দাগে আমার পৈত্রিক রেকর্ডিয় সম্পত্তিতে আমাদের ভোগ দখল ও বসবাস। আমার বসত বাড়ি সংলগ্ন ৩২৪ দাগে চলাচলের রাস্তা। বসত বাড়ি ও রাস্তার মাঝে ৩২৬ দাগে সরকারি খাস জায়গা। প্রতিপক্ষ সৌমিন্দ্র গাইন পাশের ৩২৭ দাগ হতে খাস জমি বন্দোবস্ত নেয়। বন্দোবস্ত নেয়ার পর থেকে সৌমিন্দ্র ৩২৪ দাগে থাকা সর্ব সাধারনের চলাচলের রাস্তার জায়গা এবং ৩২৬ দাগে পাশের খাস জমি অবৈধ দখলে নেয়ার পায়তারা করে আসছে। একই সাথে আমাদের পৈত্রিক সম্পত্তিও। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার ইউনিয়ন পরিষদে ও থানায় শালিস বৈঠক হয়েছে। সকল জায়গায় তার দাবি অবৈধ বলে প্রমানিত হয়েছে। তার এই অবৈধ দাবি পূরনে বাঁধা দেয়ায় দীর্ঘদিন সে আমার এবং আমার পরিবারের সদস্যদের উপর হামলা মামলা নির্যাতন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার বাড়িতে কাজ করা অবস্থায় রাজমিস্ত্রি ধীরাজ মন্ডলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে সৌমিন্দ্র রক্তাত্ব জখম করে। বর্তমান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন। এ ঘটনায় আহত ধীরাজ বাদি হয়ে গত ২ জুলাই থানায় ২ নম্বর মামলা দায়ের করে। সে প্রতিনিয়ত আমার পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্য করে অশ্্রাব্য ভাষায় গালি গালাজ এবং নানা ধরনের হুমকি ধামকি অব্যহত রেখেছে। এ কারনে নিজেদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে আমিসহ বিভিন্ন জন অতীতে ৯৮৪, ৯৮৫ ও ১০২৭ নম্বর সাধারন ডায়েরি করা আছে। আমি আপনাদের মাধ্যমে দেশের প্রচলিত আইনে ন্যায় বিচার পেতে প্রশাসন ও জনপ্রতিতিনিধিদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুপ কুমার গাইন,মম চিত্ররঞ্জন গাইন, মহিতোষ গাইন, রামপ্রসাদ গাইন, বিপ্লব গাইন, যুথিকা গাইন, টুম্পা গাইন, ঝুম্পা গাইন,মম রতœা গাইন, অলোকা গাইন উপস্থিত ছিলেন।
এবিষয়ে সৌমিন্দ্র গাইন বলেন আমার জমিজমা দখলে নেয়ার চেষ্টা করছেন তারা। অথচ উল্টে আমার গায়ে অসত্য দোষ চাপাতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews