বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২১ বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২১ বি ব্যাচের ৫৭ জন মিডশিপম্যান এবং ২০২৪ এ ব্যাচের ১২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৯ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।

উল্লেখ্য, তাদের মধ্যে ৯ জন নারী মিডশিপম্যান এবং ১ জন নারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। মিডশিপম্যান ২০২১ বি ব্যাচের মিডশিপম্যান মুনকাসীর আবেদীন আলভী, (এক্স), বিএন সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। এছাড়া মিডশিপম্যান মো. তাওসিফ উল হক, (ই), বিএন প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ এ ব্যাচের অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মোনাজাত-ই জান্নাত, (ই), বিএন সর্বোচ্চ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন।

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী প্রধান তার ভাষণে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার নিবেদন করেন। সেইসঙ্গে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয়দের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। দুই দেশের নৌবাহিনীর মধ্যকার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক মহড়াসমূহ পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কেরই প্রতিফলন। ত্রিমাত্রিক বাংলাদেশ নৌবাহিনীর জাতীয় উন্নয়ন, সামুদ্রিক সংকট মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ নেভাল একাডেমির কঠোর প্রশিক্ষণ তরুণদের দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে প্রস্তুত করবে যারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, ভারতীয় প্রতিনিধি দল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী প্রধানের উপস্থিতি উভয় নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews