মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

রেলকর্মীর কামড়ে সাপের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সাপের কামড়ে প্রায়ই মানুষের মৃত্যু হয়। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটেছে ভারতে। মানুষের কামড়ে মারা গেছে সাপ। আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

৩৫ বছর বয়সি সন্তোষ লোহার ভারতীয় রেলওয়ের একজন কর্মী। মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন তিনি। এ সময় তাকে একটি সাপ কামড় দেয়।

গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে তখন তিনি সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব।

ঘটনার পরই সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন সন্তোষ।

জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews