মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত বেড়ে ৪১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের বিভিন্ন শহরে গেল কয়েক মাসের মধ্যে সোমবার (৮ জুলাই) সবচেয়ে বড় বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৬৬ জন।

সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ হামলায় বহু হতাহতের ঘটনায় একদিনের শোক পালন করছে ইউক্রেন। বিবিসি বলছে, গতকাল রাশিয়া যেসব ভবনে হামলা চালিয়েছে তার মধ্যে কিয়েভের প্রধান শিশু হাসপাতালও আছে। মঙ্গলবার ভোরের দিকেও নিখোঁজদের উদ্ধারে ধ্বংসাবশেষে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলের গভর্নর বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছে।

সেইসঙ্গে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের হাসপাতালে হামলা চালায়নি। তবে ইউক্রেন বলছে, তারা রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট পেয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকালের হামলাকে নৃশংসতা বলে উল্লেখ করেছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষ্ঠুর অপরাধী হিসেবে উল্লেখ করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত টানা ৮৬৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews