1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

দাকোপে সরকারী কর্মকর্তাদের সাথে নারী নেতৃবৃন্দের সংবেদনশীল কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারী কর্মকর্তাদের সাথে নারী অ্যাসোসিয়েট নেতৃবৃন্দের সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উলাসী সৃজনী সংঘ , বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর আয়োজনে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। নারীনেত্রী ইতিকা মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসন্ত লতা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউ প্রকল্পের রিজিওনাল কোঅির্ডিনেটর কৃষিবিদ মোঃ হারুন আর রশিদ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী ব্রজেন্দ্র নাথ শীল, রূপান্তের উপজেলা ম্যানেজার বিপাশা রায়, জেলা নারী এ্যাসোসিয়েটের সভাপতি রেবতী ঘোরামী, সাধারণ সম্পাদক উমিলা সরদার, উপজেলা সভাপতি শামছুর নাহার বেগম, সাধারণ সম্পাদক রন্তা সানা,লতিকা বৈরাগী, রওশান আরা বেগম প্রমুখ। সভায় নারী নেতৃবন্দের উন্নয়নের লক্ষে জেলা ও উপজেলা কমিটিকে ২টি আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট