বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌর সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর থেকে পৌর সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া দুই ব্যবসায়ীর একজনকে ৫ হাজার এবং আরেকজনকে ৩ হাজার সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল থানার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরকার ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews