শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: কাজের সন্ধানে এবং আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ভারতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরি।

মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন-চাঁদনি আক্তার, খালেদ মাহমুদ, সাগর মল্লিক, দিব্য পারনি, তামিম ইসলাম, সাবা ইসলাম, দিয়া মন্ডল, রিয়া মন্ডল, জান্নাত আক্তার, বৃষ্টি বিশ্বাস, মো. আবদুল্লাহ, অংকুস মন্ডল, ও ফরিদা খাতুন। এরা লালমনিরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, পিরোজপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, ঢাকা, যশোর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে এবং আত্মীয়ের বাড়ি বেড়াতে যায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় ও অবৈধভাবে বসবাস করার অভিযোগে সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সেখান থেকে এনজিও সংস্থা ধ্রুবাশ্রম ও সুকন্যা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়।দু-দেশের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে আজ তারা দেশে ফিরে এসেছেন। ট্রাভেল পারমিটের কার্যক্রম শেষে ফেরত আসা ১৩ বাংলাদেশি কিশোর-কিশোরিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি সমিতি তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews