1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪ পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা বৃহস্পতিবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের আলোচনা সভা ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা যথানিয়মে অর্ধনমিত রাখা হবে। বাদযোহর সকল মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস নগরীর শহিদ হাদিস পার্কে দিবসটি উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র আগস্ট মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ১৫ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম আল-বেরুনী, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে একইস্থানে আগামী ৫ আগস্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট