বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া

খুলনার বিভিন্ন স্থাপনায় দায়িত্বপালন করছেন ২ হাজার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: দেশের চলমান অস্থিরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী এর নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ সাইফুদ্দিন প্রায় ২২০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনের জন্য নিয়োগ করেছেন।
বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় ৯০০ জন আনসার সদস্য বিভিন্ন পাড়া/মহল্লায় অস্থিরতা ও চুরি ডাকাতি রোধে রাত্র জেগে পাহাড়ায় ১১০০ জন ভিডিপি সদস্য ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে খুলনা মহানগরে ২০ টি গুরত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য এবং চলমান পরিস্থিতিতে কারাগারের নিরাপত্তায় ৫০ জন এবং কয়রা ও ফুলতলা থানার নিরাপত্তায় ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত আছেন। এছাড়াও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন আছেন। আজ সকাল ১১ ঘটিকায় খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশংকা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews