1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তীব্র গ্যাসসংকটে ভারত, বিপাকে সাধারণ মানুষ ইরান-যুক্তরাষ্ট্র সম্মুখ সমরে ‘সবচেয়ে ভয়াবহ’ দিন, ধ্বংস ১০ ইরানি জাহাজ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

চালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর ক্যাপ্টেনের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে এবং সকল প্রকার গুজবকে উপেক্ষা করে ব্যবসায়ীরা শান্তি শৃঙ্খলার সাথে  ব্যবসা পরিচালনা করার লক্ষে, দাকোপে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেট কমান্ডারের সাথে উপজেলা সদর চালনা বাজারের ৪, ৫, ৬ ওয়ার্ডের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় শ্রীশ্রী গোবিন্দ মন্দির চত্বরে চালনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর চয়ন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মনিত অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর দাকোপ কন্টিনজেট কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাকিল আহম্মেদ। উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা। বিশিষ্ট ব্যবসায়ী গৌমত কুমার সাহা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস,পানখালী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, দৈনিক বাংলার খবর পত্রিকার মুখ্য সম্পাদক মোঃ মামুনুর রশিদ, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আল-আমীন সানা, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, তমালিকা ফেরদৌসি, নাসিমা বেগম, বিজয় লক্ষী সাহা, বিশিষ্ট ব্যবসায়ী নিমাই সাহা, মোহন লাল সাহা, আলহাজ¦ মোঃ শফিকুল ইসলাম, প্রদীপ সাহা কালু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহিদুল ইসলাম ভূঁইয়া (শিপন),ব্যবসায়ী অনুপ সাহা, গোপাল সাহা, প্রদীপ মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট