বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে ইসরায়েলের হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এই ইসরায়েলি কর্মকর্তা।

শনিবার (২৬ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ।

খবরে বলা হয়েছে, এক ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

হামলা সমাপ্তির ঘোষণা দিয়ে আইডিএফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরায়েল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।’

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে আনতে চায় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে আমাদের সক্ষমতা এবং সিদ্ধান্ত কার্যকর করার সংকল্প উভয়ই আছে। আমরা ইসরায়েল রাষ্ট্র এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews