বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন

তেলআবিবে ট্রাক হামলায় ৫৬ ইসরাইলি সেনা হতাহত

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইলের রাজধানী তেলআবিবের উত্তরে মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাক দিয়ে চালানো হামলায় অন্তত ৫৬ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন।

রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলআবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাঁটির কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ইসরাইলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়া হয়।

এ হামলায় অন্তত ৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে আল-মায়াদিনের খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেলআবিবের গ্লিলট এলাকায় চৌরাস্তার কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি অবস্থানরত সেনাদের ওপর দ্রুতগতিতে আঘাত হানে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবা প্রদান করছেন এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল মায়াদিনের সূত্রে আরও জানা গেছে, এই হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী হামলাকারী ট্রাক চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। -সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews