মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭১

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

অন্যদিকে, লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে রাজধানী বৈরুতে একটি আটতলা ভবনে হামলায় ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জনকে হত্যা করে ইসরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৪৭৩ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৪১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews