শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

দাকোপে নতুন কুড়ি মহিলা সমবায় সমিতি’র প্রথম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে নতুন কুড়ি মহিলা সমবায় সমিতি লিঃ এর আয়োজনে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি অর্থায়নে নবযাত্রা প্রকল্প-২, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১ টায় তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার কমপ্লেক্স প্রাঙ্গনে নতুন কুড়ি মহিলা সমবায় সমিতির লিঃ এর সভাপতি রীতিকা মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বটবুনিয়া মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার রায়, উপজেলা সমবায় দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সাহাবুর লস্কার, ইউপি সদস্য দুঃখিরাম রায়, ইউপি সদস্য বিজলী বৈরাগী, ইউপি সদস্য সঞ্জয় সরদার, সহকারী শিক্ষিকা মিনাঙ্কী রানী। অন্যান্যের মধ্যে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সমবায় সমিতির ভূমিকা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নবযাত্রা-২ প্রকল্পের অপারেশন ম্যানেজার মোঃ আজিজুল হক, ইএমএসএস কর্মকর্তা লেবনা ইয়াসমিন। সমিতির সাধারণ সম্পাদক চামেলী বেগম এ সময় সমিতির আয়-ব্যয়ের হিসাব বিবরণি তুলে ধরেন। সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দীতা নতুন কুড়ি মহিলা সমবায় সমিতির লিঃ এর নতুন সভাপতি চামেলি বেগম, সহ-সভাপতি সালমা বেগম, সাধারণ সম্পাদক শতাব্দী রায় এবং কোষাধ্যক্ষ মানবিকা বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews