শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । গত ৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী’ ইউনিয়নের গজালিয়ার জাহাঙ্গীর মাষ্টারের জমিতে জখম করার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ মা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।

এদিকে ইউপি সদস্যকে জখমের নিন্দা জানিয়ে চাঁদখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন সরদারসহ ইউপি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চাঁদখালী’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম জানান, ঘটনার দিন আমার পিতা লিয়াকত সরদার শিক্ষক জাহাঙ্গীরের কথা মতো গজালিয়াতে তার জমিতে নাড়া( খড়) কাটতে যায়। কিন্তু এর পুর্বে কোন কিছু না জানিয়ে স্থানীয় রফিকুল মিস্ত্রীর স্ত্রী আকলিমা ও ছেলে রুবেল এ জমিতে ( খড়) নাড়া কাটতে থাকে। লিয়াকত সরদার নিষেধ করায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে আমার পিতাকে মারপিট করে এবং কাঁচি দিয়ে পিতার বাম হাত জখম করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঠেকাতে গেলে আকলিমা আমার উপর হামলা করে তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে আমার কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।এরপর ছেলে রুবেল হেনস্থা করে। পরে স্থানীয় লোকজন আমাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউপি সদস্যের স্বামী লস্করের আলমতলা গ্রামের আবুল হোসেন জমাদ্দার বাদি হয়ে রফিকুলের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাবজেল হোসেন বলেন ,মহিলা ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews