শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনা হার্টবোর্ড মিল বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয় ভাবে চালুর দাবীতে দলমত নির্বিশেষে কর্মসংস্থানের লক্ষ্যে খুলনা হার্ডবোর্ড মিল বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১ টায় হার্ডবোর্ড মিলস্ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিগত সরকার কর্তৃক লোকসানের অজুহাতে হার্ডবোর্ড মিলস্ সহ খালিশপুরের রাষ্ট্রীয় সকল মিল কারখানা বন্ধ করে দেয়া হয়। এসব বন্ধ মিল কল কারখানা চালুর দাবিতে মানববন্ধনের বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাস্টার শফিকুর রহমান,জাতীয়তাবাদী শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ, হার্ডবোর্ড মিলস্ বাঁচাও সংগ্রাম পরিষদ খুলনার যুগ্ম-আহ্বায়ক
মোঃ আরিফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা করেন,খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আজম ,হার্ডবোর্ড মিলস্ বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,দেশীয় চাহিদা মিটানোর জন্য যে বোর্ড আমদানি করা হচ্ছে এতেকরে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বৈদেশিক মুদ্রার অপচয়ও হচ্ছে। তাছাড়া খুলনা হার্ডবোর্ড মিল দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি অকেজো হয়ে গেলেও অল্প টাকায় পুনরায় চালু করা সম্ভব যা সরকার বা রাষ্ট্রের জন্য নগণ্য বলে উল্লেখ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews