1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

তিন দিনের সফরে ঢাকা আসছে ইউরোপীয় প্রতিনিধিদল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা আসছে। এই সফরের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার সঙ্গে সংলাপ জোরদার করা।

জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় এই সফরের আয়োজন করেছে। প্রতিনিধিদলে রয়েছেন জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স এবং জার্মানির রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

এফএনএফ-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, এই সফরের লক্ষ্য হলো জার্মানি ও ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শেখার সুযোগ তৈরি করা।

সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন, যেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ ব্যবস্থা এবং দক্ষ শ্রমিক অভিবাসন বিষয়ে ধারণা নেওয়া হবে। সফরের অংশ হিসেবে আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার নিয়েও অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে তাদের সংলাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশকে বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং বিমসটেক-এর মতো আঞ্চলিক সংস্থার স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অনেক। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন ও দক্ষ শ্রমিক অভিবাসনের মতো বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে দেখা হচ্ছে।

এফএনএফ নিয়মিতভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করে থা কে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট