মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা পরিষদের সিএ আব্দুল বারী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার এসএম শওকত হোসেন, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, এসকে মহিবুল্লাহ, এনসিপি উপজেলা সমন্বয়কারী হাফিজ বিন আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ৬ জনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ৩০ জনকে প্রশিক্ষণ সনদপত্র এবং ৬ জনকে ২টি করে গাছের চারা দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বহুপাক্ষিক অংশীদারত্বের মাধ্যমে যুব সমাজকে উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews