1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:: মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট থেকে চার দিনের সফরে ঢাকায় আসবেন।

এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ২৩ আগস্ট ঢাকায় উপস্থিত থাকবেন।

ইসহাক দারের দুই দিনের ঢাকা সফর আগেই নির্ধারিত ছিল।

তবে পাকিস্তানের পক্ষ বুধবার বাংলাদেশকে জানায়, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট ঢাকা সফর করবেন। আগামী সপ্তাহে দুই দেশের এই সফরগুলো হবে গত চার মাসের মধ্যে পাকিস্তান থেকে ঢাকায় আসা উচ্চ পর্যায়ের তিনটি সফরের মধ্যে। এর আগে এপ্রিলে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

দেড় দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে এপ্রিলে ঢাকায় এসেছিলেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এর ধারাবাহিকতায় ইসহাক দারের সফরের সময় দুই দেশের রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনার জন্য উঠে আসতে পারে।

সূত্র জানায়, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পর দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ঢাকায় আসবেন। তিনি আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবার জন্য ঢাকায় আসার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট