মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছায় মাদ্রাসায় ওয়াশ ব্লক এর উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছার আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

ওয়াশ ব্লকটি এনজিও সংস্থা ‘নবলোক’-এর উদ্যোগে নির্মিত হয়, যেখানে স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানির জন্য “আরডি” প্রযুক্তির ৬টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম। মাদ্রাসার সুপার মো. বাহারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মো. ওমর ফারুক, মনিটরিং অফিসার মো. ইসরান পারভেজ এবং প্রকৌশলী মো. সাজ্জাদ সরদার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews