মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে পাইকগাছায় দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মডেল মসজিদে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. জি এ সবুর, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস)।

 

এসময়ে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, সাবেক খুলনা জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন রাজা, মাস্টার বাবর আলী গোলদার, কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, উপজেলা তাতীদলের আহ্বায়ক মঈন উদ্দিন শিমুল, যুবনেতা হুরায়রা বাদশা, এড. সুবেহ সাদিক শিমুল, শহিদুর রহমান শহিদ, আবু হানিফ মিলন, মোমিনুর ইসলাম, রেজাউল মোড়ল, এসএম সফিকুল ইসলাম, শিক্ষক ইমদাদুল হক, ইকবল গাজী, হেলাল শেখ, আবু বকর সিদ্দিক প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম রাহমানী। অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews