মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

দাকোপ প্রতিনিধি:: “অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন হয়েছে।
কর্মসূচীর অংশ হিসাবে সোমবার সকালে উপজেলা পষিদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় দাকোপ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা সিনিময়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব মোঃ আলামিন সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, মৎস্য চাষী রাজিব সানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ। অনুষ্ঠানে এ বছর মৎস্য চাষে সাফাল্যের স্বীকৃতি হিসাবে উন্নত মানের বাগদা পিএল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেড ষ্টার হ্যাচারী, সচেতন মৎস্য চাষী হিসাবে মোঃ সোহরাব হোসেন, সফল চিংড়ী চাষী রুহুল আমিন মিস্ত্রী এবং সফল কার্প মিশ্র চাষী হিসাবে খালিদ পাড়কে ক্রেস্ট দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলমাস হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews