মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

শার্শা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার কায়বা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।

আটকরা হলো রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্দর মন্ডলের ছেলে পাচু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) এবং মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।

জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি এবং ৭টি মোবাইল ফোন। এর মধ্যে ৪টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ সিমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সিমান্তে গোপন অবস্থান নেয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews