মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছায় জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন শাখার ২ ও ৩ নং ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়।

“যুব সমাবেশ বেঁধেছে জোট, এবার দেবে দাড়িপাল্লায় ভোট” এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ গোলাম সারোয়ার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ সাইদুর রহমান।

সমাজসেবক গাজী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ কামাল হোসেন, কাজী তামজিদুল আলম, মাওলানা মোঃ আব্দুস সবুর, আলহাজ্ব মাওলানা এ কে এম আফছার উদ্দিন ফিরোজী, মাওলানা মোঃ কবির হোসেন, মাওলানা মোঃ মোজাফফর হোসেন, মোঃ শামসুর রহমান, মাওলানা মোঃ হাফিজুর রহমান, মোঃ আছমত আলী শিকারী ও মাওলানা কে এম শফি।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আওছাফুর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews