মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

বেনাপোলে বাংলাদেশ জামায়াত ইসলামের গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পৌর শাখার আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে নেতৃবৃন্দরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গনসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ রিয়াছাত আলী।

বেনাপোল পোর্ট থানা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, গুম, মামলা, হামলা ও চাঁদাবাজি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে সরকার গঠন করলে বিরোধী দলের জন্যও ন্যায্য সুযোগ সৃষ্টি হবে এবং ফ্যাসিবাদী শাসন আর দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন,“যদি জনগণ আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেদিকেও নজর দেওয়া হবে। পাশাপাশি সরকারি খাল ও নদী অবৈধ দখলমুক্ত করা এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।”

বিশেষ অতিথিদের বক্তব্যে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির হযরত মাওলানা হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আজিজুর রহমানের হাতকে শক্তিশালী করে সমর্থন দিয়ে বিজয়ী করতে হবে, যাতে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে।”

যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিচার আজও হয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণ প্রকৃত প্রতিনিধিদের ভোট দিতে পারবে এবং সন্ত্রাস-চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারবে।”

বাংলাদেশ জামায়াত ইসলামের শার্শা থানা আমির মোঃ রেজাউল ইসলাম বলেন,“বাংলাদেশ জামায়াত ইসলাম অবশ্যই নির্বাচন চায়, তবে সঠিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।”

বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী বলেন, “আমরা আর ফ্যাসিবাদী শাসন চাই হলে তা মেনেও নেব না। প্রয়োজনে দেশের জন্য আবারো রক্ত দিতে প্রস্তুত আছি।”

বাংলাদেশ ছাত্রশিবিরের বেনাপোল পোর্ট থানার সভাপতি মেহেদী হাসান সমাবেশে বলেন,“১৭ বছর শহীদদের সঠিক মূল্যায়ন হয়নি। বাংলাদেশ যখন মুক্ত হলো, তখনও অনেক পরিবার অবমূল্যায়িত হয়েছে। ছাত্রশিবির সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে থাকে এবং থাকবে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায়।”

গনসমাবেশে “সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় আপনার মূল্যবান ভোট দিন” স্লোগান দিয়ে কর্মীদের উজ্জীবিত করা হয়। স্থানীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী গনসমাবেশে উপস্থিত ছিলেন এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews