1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

সুন্দরবনের লোকালয় থেকে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের লোকালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

৩০ আগস্ট শনিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা এর একটি আভিযানিক দল খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ২৯ আগস্ট শুক্রবার জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

আপরদিকে ২৯ আগস্ট শুক্রব্র সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি এর একটি আভিযানিক দল সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪টি কাঠের বোট তল্লাশি করে প্রায় টাকা ২ লক্ষ ২০ হাজার মূল্যের ৫০০ টি কাঁকড়া ধরার চারুসহ ২০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কাঁকড়াসহ জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট এর নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট