মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

সুন্দরবনে ঘুরতে আসা পর্যটককে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টের অসুস্থ পর্যটককে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ৩০ আগস্ট ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত জনৈক এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত রিসোর্টে গমন করে। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে নিয়ে আসে। অতঃপর রোগীকে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews