সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ^বিদ্যালয় দিবস উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার বিশ^বিদ্যালয় দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিলো প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, বিশ^বিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, অডিটোরিয়ামে ‘কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ-সহ বিভিন্ন অনুষ্ঠান।
সকালে প্রশাসনিক ভবন চত্বরে বিশ^বিদ্যালয় দিবসের উদ্বোধনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সম্মান রক্ষা, এর বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কুয়েট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এজন্য বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী-সহ সকলের অসীম অবদান। এই অবদানকে সম্মান এবং শ্রদ্ধা করে আমরা আরো এগিয়ে যাবো এবং দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবো।
তিনি আরও বলেন, এটি বিশ^বিদ্যালয়ে রূপান্তর হওয়ার পরে জ্ঞান, উচ্চশিক্ষা, গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশে^র রোল মডেল হয়ে উঠছে। বাংলাদেশের মধ্যে কুয়েট একটি স্বনামধন্য বিশ^বিদ্যালয়। আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের অনেক অ্যালামনাই বিভিন্ন জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছেন। শুধু বাংলাদেশ নয়, বিশে^র কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন বিশ^বিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এসময় কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্টগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সিটিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ^বিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করেছে কুয়েট।
বিকেলে শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বাদআছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews