1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

পাইকগাছায় ইউপি সদস্য’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পানির ট্যাংকি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ৩০ কেজি চালের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত অরুনা বেগম উপজেলার লক্ষীখোলা গ্রামের মৃত মুছা মোল্লার মেয়ে। তাঁর আপন ভাই মোস্তফা মোল্লা এলাকাবাসীর গন স্বাক্ষরিত অভিযোগে বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত হওয়ার পর থেকেই ইউপি সদস্য অরুনা অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে সরকারি সুবিধা দেওয়ার নামে টাকা নেন। কেউ টাকা ফেরত চাইলে তিনি গালিগালাজ ও হুমকি-ধামকি দেন, এমনকি মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। স্থানীয়দের অভিযোগ, তিনি ইতিপূর্বেও বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা করেছেন।

একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে নানা তালবাহানায় টাকা ফেরত দিচ্ছেন না। পরে তারা অরুনার ভাই মোস্তফাকে জানালে তিনি তাদের নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য অরুনা বেগম বলেন, আমার ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমি কোনো মানুষের কাছ থেকে টাকা নেইনি।

অন্যদিকে মোস্তফা মোল্লা বলেন,আমার বোন বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে। মানুষের অভিযোগে আমি স্বাক্ষরিত দরখাস্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও সাহেব সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট