1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

মোংলায় উত্তরণের উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় মোংলার স্থানীয় মৎস্যজীবীদের ত্রৈমাসিক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় মোংলা পোর্ট মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের উপস্থিতিতে “মৎস্যজীবী কমিউনিটি ভিত্তিক সংগঠন (সিবিও) এর সঙ্গে ত্রৈমাসিক পরামর্শমূলক সভা” অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেসুর রহমান।

সমুদ্র ও সমুদ্রসম্পদের সুস্থ বেবস্থাপনা, নিরাপদ মৎস্য আহরণ, IUU ফিশিং রোধে মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের করণীয় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের মেরিন প্রোটেকশন অফিসার মোঃ আশিকুর রহমান।

এসময় উপস্থিত সমিতির সদস্যগণ সমুদ্র সুরক্ষায় তাদের ভূমিকা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং উত্তরণ দ্বারা বাস্তবায়নকৃত ফিশনেট প্রকল্পের মাধ্যমে সমুদ্র সম্পদ রক্ষা ও এর উপর নির্ভরশীল মৎস্যজীবী, আড়ত মালিকগণ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট