সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বটিয়াঘাটায় মৎস্য ঘের ও ধানের জমি অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালবুনিয়া এলাকায় মৎস্যঘের ও ধানের জমি অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার তালবুনিয়া গ্রামের অধিকাংশ ভূমিহীন পরিবার মিলে সরকারি জমিতে প্রায় ৫০টি পরিবার ৪০ থেকে ৫০বিঘা জমিতে দীর্ঘদিন ধান সহ মৎস্য চাষ করে আসছিল। ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ বলেন, বিভিন্ন দলের নেতার নাম ভাঙ্গিয়ে গত ৩০ আগস্ট তারিখে তাদের মৎস্যঘের জোর পূর্বক দখল সহ ধান রোপন করেন ও তাদের জীবন নাশের হুমকী দেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শেখ, নজরুল ইসলাম, ইছা শেখ, হুজ্জাত তরফদার, আশরাফুজ্জামান বিপ্লব, উজ্জ্বল শেখ, খাজা শেখ, সালাউদ্দিন গোলদার, ইকরাম গাজী, জসিম গোলদার প্রমূখ। এলাকাবাসী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews