সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বাগেরহাটের গণসমাবেশ উপলক্ষে ইসলামী আন্দোলনের চিতলমারীতে কর্মিসভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি::আগামী ১৩ সেপ্টেম্বর বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের গণসমাবেশ উপলক্ষে চিতলমারী উপজেলা শাখা কর্মিসভা করেছে। রবিবার (৩১ আগস্ট) রাত ৮ টায় চিতলমারী থানা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহামান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার আবুল কালাম কাজীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন খান, শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহমুদ খান, সদর ইউনিয়ন মুজাহিদ কমিটির মাওলানা হেদায়েত উল্লাহ, বাগেরহাট জেলা ছাত্র আন্দোলনের কলেজ বিষয়ক সম্পাদক মোঃ রনি বিশ্বাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বাদশা আলম। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলেরা বক্তব্য রাখেন।
সভাটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসেন ও জয়েন্ট সেক্রেটারী মোঃ সবুজ মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews