সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

খুলনায় ‘‘কঠিন বর্জ্য ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’’ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘‘কঠিন বর্জ্য ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’’ এক কর্মশালা বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ওয়াটার এইড ও খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সী বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা নবলোক ‘‘ওয়াশ ফোর আরবান পুওর’’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
সভাপতির বক্তৃতায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, আজকের এই কর্মশালা ইতোপূর্বেকার বিচ্যুতি থেকে বেরিয়ে আসতে সহায়ক হবে। ফলে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল হবে। ওয়ার্ডসমূহের কঞ্জারভেন্সী সুপারভাইজারদের সাথে সমম্বয়ের পাশাপাশি তিনি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা নবলোক নগরীর ১, ৩, ১৪, ১৭, ২০ ২১, ২২, ২৪, ২৫ ও ৩১ নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ, স্বাস্থ্যবিধি পরিচর্যায় জনসচেনতা বৃদ্ধিতে কাজ করছে।
ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, অডিটর মুহা. ইমরান হোসেন, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম ও উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: জিয়াউর রহমান, মো: আব্দুর রকিব, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ সহ কেসিসি’র কঞ্জারভেন্সী সুপারভাইজিং ইন্সপেক্টর ও সুপারভাইজারগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews