সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে বাগেরহাট জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী (বাগেরহাট):: বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান চিতলমারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিতলমারীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাক্ষকে এ সভা হয়। সভায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুদানন্দ দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলরুবা সুলতানা, বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতি চিতলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)ওয়াদুদ খন্দকার ও ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা রঞ্জন হালদার প্রমূখ।
মতবিনিময়ের আগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান চিতলমারী থানা পরিদর্শন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেনের সাথে মতবিনিময় করেন। পরে তিনি চিতলমারী বাজারের নবনির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন ও চিতলমারী আদর্শ শিশু বিদ্যানিকেতন পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যস্থাপনা কমিটির আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী, যুগ্ম-আহবায়ক শেখ নোয়াব আলী, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews