1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন এসএম সিদ্দিকী। ইমিগ্রেশনে গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় শেষ পর্যন্ত ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘৭১ মঞ্চ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট