সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছার কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী পুনরায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন।

গত রবিবার (৩১ আগস্ট) ইউনিয়ন পরিষদের নিয়মিত সভায় প্যানেল চেয়ারম্যান-০২ মোঃ বদরুল আলমের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রম অনুমোদন দেন।পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র ও কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী বলেন, স্থানীয় জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তিনি এ কাজে সকল ইউপি সদস্য ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল জানান, নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-২ বদরুল আলম দায়িত্ব পালন করছিলেন। তবে ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইউনুছ আলী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার এখন নিয়মিতভাবে পালন করবেন প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী।

উল্লেখ্য, সঙ্গত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী এলাকার বাইরে থাকায় গত ৩১ জুলাই থেকে সাময়িকভাবে দায়িত্ব পালন করেছিলেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ বদরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews