সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাঁচারের শিকার বাংলাদেশি এক নারীকে ১০ মাস পর ফেরত পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফের সদস্যরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

একটি সূত্রে জানায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম (৩৫) ১০ মাসপর গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষ করে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews