1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

অপহরণের শিকার নেপালের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সম্প্রতি নেপালে চলমান বিশাল বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর একটি প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করা হয়েছে দাবি করেছে। এই প্রতিবেদনে বিক্ষুব্ধ জনতার হাতে তিনি অপহৃত হয়েছেন বলে উল্লেখ করা হলেও এ ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কে পি শর্মা প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা ইতোমধ্যেই গৃহীত হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে।

তাই সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

অপরদিকে, প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে বিভিন্ন সামগ্রী লুট করে। এছাড়া, কে পি শর্মার ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়।

জানা গেছে, নেপালে সহিংস বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট